০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:২৭

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে

অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১০:৫২

শিশুদের কাছে অত্যন্ত প্রিয় রসালো ও সুস্বাদু ফল লিচু। তবে সুস্বাদু হলেও লিচু খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। কারণ অতিরিক্ত লিচু খেলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

পুষ্টিবিদদের মতে, সুস্থ ও পুষ্টিকর খাবার খাওয়া শিশুদের জন্য সাধারণভাবে দিনে ৫ থেকে ১০টি মাঝারি আকারের লিচু খাওয়া নিরাপদ। তবে শিশুর বয়স, ওজন ও শারীরিক অবস্থার ওপর এই পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

২ থেকে ৫ বছর বয়সী শিশু দিনে ৩ থেকে ৫টি লিচু খেতে পারে। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫ থেকে ১০টি লিচু উপযুক্ত। আর ১২ বছরের বেশি বয়সী শিশুরা দিনে ৮ থেকে ১২টি লিচু খেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, লিচুতে প্রাকৃতিক চিনি থাকে। খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে লিচু খেলে কিছু শিশুর রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি।

এ ছাড়া অতিরিক্ত লিচু খেলে পেটব্যথা, হজমের সমস্যা, ডায়রিয়া কিংবা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে রক্তে শর্করার ভারসাম্যও বিঘ্নিত হতে পারে।

লিচুতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, খাদ্যআঁশসহ বিভিন্ন খনিজ উপাদান। এসব উপাদান শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য ভালো রাখা এবং শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

শিশুকে লিচু খাওয়ানোর সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিশুকে কখনো খালি পেটে লিচু খাওয়ানো উচিত নয়। পাশাপাশি ভালোভাবে ধুয়ে তাজা ও নিরাপদ লিচু খাওয়াতে হবে। পচা বা অতিরিক্ত পাকা লিচু এড়িয়ে চলার পাশাপাশি অন্যান্য ফলের সঙ্গে ভারসাম্য রেখে লিচু খাওয়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন