হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ২৩:১১
চট্টগ্রামের মিরসরাইয়ে হামের উপসর্গ নিয়ে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সর্বশেষ বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোমান নামে এক শিশুর মৃত্যু হয়। এর আগে ১৫ দিন আগে তার যমজ ভাই ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত দুই শিশু মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার হারুন উর রশিদের সন্তান।
শিশুদের বাবা দাবি করেন, টিকাদান কর্মসূচির সময় সন্তানদের টিকা দিতে গেলেও টিকা শেষ হয়ে যাওয়ায় তারা তা নিতে পারেননি। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় একে একে দুই শিশুরই মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসকরা তাদের হামের উপসর্গের কথা জানিয়েছেন।
আরও পড়ুন
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন দিলারা
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
