০৫ জুন ২০২৬, শুক্রবার, ২২:৩৫

শিরোনাম
দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২১:১২

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৫ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলাম (৩২)।

​মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

মামলার নথিসূত্রে জানা যায়, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে লাল টেলিফোনের তামার তার চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় বিটিসিএল শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করার পর তদন্তে নেমে রঞ্জন চন্দ্রকে গ্রেপ্তার করে সিটিটিসি।

​জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন যে, তিনি চুরি করা ৮ কেজি ২০০ গ্রাম তামার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন একটি ভাঙারি দোকানে বিক্রি করেছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি দোকানদার রিজাকুল ইসলামকে গ্রেপ্তার এবং চকবাজারের একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়।

আরও পড়ুন