০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৮

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বাবা-মায়ের ভরণপোষণ না করলে কী শাস্তি? যা বলছে আইন

বাবা-মায়ের ভরণপোষণ না করলে কী শাস্তি? যা বলছে আইন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ২১:০৮

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের অযত্ন-অবহেলায় মৃত্যুর ঘটনা নতুন করে সামনে এনেছে সন্তানদের দায়িত্ব ও বাবা-মায়ের ভরণপোষণের বিষয়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই আলোচনায় এসেছে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’।

আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানের দায়িত্ব তার বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করা। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনা করে এ দায়িত্ব পালন করবে। শুধু আর্থিক সহায়তাই নয়, বাবা-মায়ের সঙ্গে বসবাস, নিয়মিত খোঁজখবর নেওয়া, চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

আইনে আরও বলা হয়েছে, কোনো সন্তান তার বাবা-মাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও থাকতে বাধ্য করতে পারবে না। বাবা-মা আলাদা থাকলেও সন্তানদের নিয়মিত দেখা করতে হবে এবং আয়-রোজগারের সামর্থ্য অনুযায়ী তাদের আর্থিক সহায়তা দিতে হবে।

শুধু বাবা-মাই নন, প্রয়োজনে দাদা-দাদী ও নানা-নানীর ভরণপোষণের দায়িত্বও সন্তানদের ওপর বর্তায় বলে আইনে উল্লেখ রয়েছে।

শাস্তির বিধান কি?

পিতা-মাতার ভরণপোষণের দায়িত্ব পালন না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা যেতে পারে। জরিমানা পরিশোধ না করলে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

এছাড়া কোনো সন্তানের স্ত্রী, স্বামী, ছেলে-মেয়ে বা অন্য কোনো নিকট আত্মীয় যদি বাবা-মায়ের ভরণপোষণে বাধা দেন বা অসহযোগিতা করেন, তাহলে তাকেও একই অপরাধে সহায়তাকারী হিসেবে শাস্তির আওতায় আনা যাবে।

আইন অনুযায়ী, এ ধরনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য। 

আরও পড়ুন