০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

রামিসা হত্যা মামলায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

রামিসা হত্যা মামলায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

সারাদেশ

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১০:২৪

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

সোমবার সকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এবং আদালতে রামিসা হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ তুলে ধরেন।

এর আগে গত ২৪ মে মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলায় মোট ১৮ জন সাক্ষী রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুত বিচার সম্পন্ন করে এক মাসের মধ্যে মামলার রায় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতের কাছে আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সুযোগ কম।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

পরে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন