দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২০:৪৬
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিমের নেতৃত্বে একটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, কুষ্টিয়া থেকে আসা এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় ভুলবশত পাশের একটি ফেরির ডালায় আঘাত করলে তা ভেঙে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে ৩৭ জন যাত্রী থাকলেও নিরাপত্তার স্বার্থে তারা আগেই নেমে যান। বাসের ভেতরে থাকা চালক ও তার সহকারী আহত হলেও বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল দ্রুত অভিযান চালিয়ে বাসটি উদ্ধার করে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
আরও পড়ুন
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার
- • প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
- • দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
