হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৭:৪৯
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১১টি শিশু। এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪৩ জন, গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৫০৩ জন এবং হাম উপসর্গে মোট ৫১৯ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৮৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ১৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় গত নিশ্চিত হামে কেউ মারা যায়নি তবে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
- • ‘রকস্টার’-এর পর নতুন চমক, আসছে 'সোলজার'
- • বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
- • হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১
- • কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী
- • গুলশানে স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ২৮
- • ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে,প্রাক্তনকে ভুলতে কত সময় লাগে?
- • মাজার তৈরির আশঙ্কায় ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ অপসারণ
- • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
