মাজার তৈরির আশঙ্কায় ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ অপসারণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৬:০৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়েছে বলে আলোচনায় আসা গাছটি অপসারণ করেছে প্রশাসন। গাছটিকে কেন্দ্র করে কুসংস্কার ছড়িয়ে পড়া এবং ‘মাজার’ তৈরির প্রবণতা দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি কেটে ফেলা হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা একটি বড় গাছ ঝড়ে শিকড়সহ উপড়ে পড়ে। পরে গাছটির ডালপালা কেটে ফেলার পর অবশিষ্ট কাণ্ডের একটি অংশ সোজা হয়ে দাঁড়িয়ে যায় বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সেখানে ভিড় করতে শুরু করেন।
একপর্যায়ে গাছের গোড়ায় লাল কাপড় বাঁধা, আগরবাতি ও মোমবাতি জ্বালানো এবং মানত করার মতো কর্মকাণ্ড শুরু হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, ঘটনাটিকে ঘিরে স্থানটি ধীরে ধীরে মাজারসদৃশ রূপ নিতে শুরু করেছিল।
এ পরিস্থিতিতে এলাকার সচেতন নাগরিকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাঁদের মতে, গাছটিকে কেন্দ্র করে অলৌকিকতার ধারণা ছড়িয়ে পড়ছিল, যা কুসংস্কার ও বিভ্রান্তির জন্ম দিতে পারে।
পরে উপজেলা প্রশাসন বিষয়টি পর্যালোচনা করে গাছটি অপসারণের সিদ্ধান্ত নেয়।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মালিকের সম্মতি নিয়েই সেটি অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, গাছ বিক্রি করে পাওয়া অর্থ একটি মসজিদ বা মাদরাসায় দান করা হবে।
প্রশাসনের দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া কৌতূহল ও কুসংস্কারের অবসান ঘটাতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী
- • গুলশানে স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ২৮
- • ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে,প্রাক্তনকে ভুলতে কত সময় লাগে?
- • মাজার তৈরির আশঙ্কায় ‘উঠে দাঁড়ানো’ সেই গাছ অপসারণ
- • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের
- • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজ ছিল পরিকল্পিত কৌশল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
