০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৪:২৩

শিরোনাম
বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজ ছিল পরিকল্পিত কৌশল

ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজ ছিল পরিকল্পিত কৌশল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৩:২০

বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজটি স্বাভাবিকভাবে তৈরি হয়নি, বরং এটি একটি পরিকল্পিত জনসংযোগ (পিআর) কৌশলের অংশ ছিল এমন তথ্য সামনে এসেছে। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে এই বিষয়ে কথা বলেন জনসংযোগ বিশেষজ্ঞ পারুল গোসাই।

পারুল গোসাই জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ইমরান হাশমিকে আলাদাভাবে পরিচিত করে তুলতে একটি বিশেষ ইমেজ তৈরির পরিকল্পনা করা হয়। তার পর্যবেক্ষণ ছিল, ইমরানের সিনেমার চুম্বন দৃশ্য সংক্রান্ত খবর দর্শকের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করছে। এই বিষয়টি কাজে লাগিয়ে প্রযোজক মহেশ ভাটকে একটি ব্র্যান্ডিং কৌশল প্রস্তাব করা হয়, যাতে ইমরানকে ‘অনস্ক্রিন কিসিং’ ইমেজে প্রতিষ্ঠিত করা যায়।

তিনি আরও জানান, এই কৌশল বাস্তবায়নের পর ইমরানের নামের সঙ্গে ‘সিরিয়াল কিসার’ তকমা যুক্ত হয়ে যায়, যা বিশেষ করে মফস্বল অঞ্চলের দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

তবে শুরুতে এই পরিকল্পনা নিয়ে দ্বিধায় ছিলেন ইমরান হাশমি নিজেও। ব্যক্তিগত জীবনে এর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কাও তার ছিল বলে জানা যায়। পরবর্তীতে বিষয়টি ব্যাখ্যা করে তার পরিবারকেও বোঝানো হয় যে এটি মূলত একটি মার্কেটিং কৌশল।

২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে অভিষেক হলেও ২০০৪ সালের ‘মার্ডার’ সিনেমায় মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তার অনস্ক্রিন উপস্থিতি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।

পরবর্তীতে ইমরান হাশমি একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেন, ক্যারিয়ারের শুরুতে ইচ্ছাকৃতভাবেই এই ইমেজ ব্যবহার করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি ‘জান্নাত’, ‘আওয়ারাপন’ ও ‘সাংহাই’ এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন।

তিনি আরও বলেন, একবার কোনো নির্দিষ্ট ইমেজ তৈরি হয়ে গেলে তা থেকে বেরিয়ে আসা কঠিন বিশেষ করে রক্ষণশীল সামাজিক প্রেক্ষাপটে। ফলে আজও তাকে পুরনো সেই ইমেজ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন