০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৩:৩৬

শিরোনাম
বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

চোটের কারণে, নেইমার খেলছেন না

চোটের কারণে, নেইমার খেলছেন না

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১২:১৫

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামছেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। কাফ মাসলের চোটের কারণে শনিবার (৬ জুন) এই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, চোটের কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। তিনি নিউ জার্সির ট্রেনিং ক্যাম্পে থেকে চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমজুড়েই চোটের সমস্যায় ভুগছেন। তবে কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে তাকে রাখার সিদ্ধান্ত নিয়ে আগেই আলোচনা চলছিল।

মিসরের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছে সেলেসাও শিবির।

আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

নেইমারের চোট কতটা গুরুতর এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ব্রাজিল শিবির।

আরও পড়ুন