০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৪৯

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ

নেইমারকে দলে নেওয়া ‘অযৌক্তিক’, আনচেলত্তির সিদ্ধান্তে সমালোচনা

নেইমারকে দলে নেওয়া ‘অযৌক্তিক’, আনচেলত্তির সিদ্ধান্তে সমালোচনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১০:১৫

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দল নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ব্রাজিলের সাবেক গোলরক্ষক ভাগনার ফের্নান্দো ভেলোসো এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।

ব্রাজিলের একটি টেলিভিশন অনুষ্ঠানে ভেলোসো বলেন, তিনি হলে কখনোই নেইমারকে বিশ্বকাপ দলে নিতেন না। তাঁর মতে, বর্তমান ফর্ম বিবেচনায় জোয়াও পেদ্রোর জায়গা পাওয়ার কথা ছিল।

ভেলোসো বলেন, ‘জোয়াও পেদ্রো ধারাবাহিকভাবে গোল করছে। অন্যদিকে নেইমার দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। তারপরও তাকে দলে নেওয়া হয়েছে, যা আমার কাছে অযৌক্তিক মনে হয়।’

তিনি আরও অভিযোগ করেন, নেইমার নাকি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে এড়িয়ে গেছেন। তাঁর ভাষায়, পালমেইরাস, ফ্লামেঙ্গো বা বাহিয়ার মতো দলের বিপক্ষে নেইমারকে দেখা যায়নি। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলেও তিনি প্রভাব ফেলতে পারেননি।

তবে সমালোচনার পাশাপাশি নেইমারের দলে থাকার একটি ইতিবাচক দিকও তুলে ধরেন ভেলোসো। তাঁর মতে, বর্তমান ব্রাজিল দলে নেতৃত্ব ও ব্যক্তিত্বের ঘাটতি রয়েছে। সে জায়গায় নেইমার কিছুটা হলেও ভরসা জোগাতে পারেন।

তিনি বলেন, ‘এই দলে নেতৃত্ব নেই, আলাদা পরিচয়ও নেই। তাই নেইমারকে দলে নেওয়ায় সমর্থকদের মধ্যে অন্তত কিছুটা আশা তৈরি হয়েছে।’

এদিকে আবারও বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার অনুভূতি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নেইমার। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, দল ঘোষণার রাতে তিনি প্রায় পুরো সময় কেঁদেছেন।

নেইমারের ভাষ্য, ‘আমি পুরো রাত জেগে ছিলাম। বিভিন্ন ভিডিও দেখছিলাম আর কাঁদছিলাম। কারণ এই পথটা মোটেও সহজ ছিল না।’

তিনি আরও বলেন, ‘সময়টা খুব কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে সব কষ্ট সার্থক হয়েছে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নেইমারকে ঘিরে বিতর্ক আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ড তরুণ দলটিকে নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আরও পড়ুন