০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৪৯

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ

বিশ্বকাপে সমর্থকদের জন্য ফ্রি টিকিট দিচ্ছে সৌদি আরব

বিশ্বকাপে সমর্থকদের জন্য ফ্রি টিকিট দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১১:৫০

ফুটবল বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। টিকিটের উচ্চ মূল্য নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন সৌদি সমর্থকদের বিনা মূল্যে খেলা দেখার সুযোগ দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর ও দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা সৌদি সমর্থকদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে সৌদি আরব। এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে সৌদি দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সৌদি ফুটবলপ্রেমীদের জন্য বিনা মূল্যে টিকিট দেওয়া হচ্ছে। বিশ্বমঞ্চে জাতীয় দলকে সমর্থন জানানো এবং সমর্থকদের আবেগ-ভালোবাসা প্রকাশের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও দর্শকসংখ্যা বাড়াতে কিছু ম্যাচে বিনা মূল্যে টিকিট বিতরণ করা হয়েছিল। এবারও একই ধরনের উদ্যোগের অংশ হিসেবে সৌদি সমর্থকদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে সৌদি সমর্থকদের উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হবে। গ্রুপ পর্বে সৌদি আরবের ম্যাচগুলোর টিকিটের দাম ছিল প্রায় ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৮ হাজার টাকার সমান। তবে এখনো বিপুলসংখ্যক টিকিট অবিক্রীত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বকাপে সৌদি আরবের সেরা সাফল্য ১৯৯৪ সালে। সে বছর প্রথমবার অংশ নিয়েই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল দলটি। এরপর আরও পাঁচটি বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি তারা। তবে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল সৌদি আরব।

আসন্ন বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দে। নকআউট পর্বের সম্প্রসারিত কাঠামোর কারণে পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকলেও শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে সৌদি আরবকে।

আরও পড়ুন