চুক্তি হলেই খুলে যাবে হরমুজ প্রণালি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৯:২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হলেই হরমুজ প্রণালি ‘তাৎক্ষণিকভাবে’ পুনরায় খুলে দেওয়া হবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় ট্রাম্প বলেন, ‘এটি খুব দ্রুত খুলে যাবে।’
তিনি আরও জানান, তিনি কৌশলগত এই নৌপথ পুনরায় চালুর বিষয়টিকে লেবানে চলমান সংঘাত থেকে আলাদা করে দেখার চেষ্টা করছেন।
এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, সেখানে সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে।
এ সময় ট্রাম্প আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ চায়।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটি চাই। ‘
তিনি দাবি করেন, এই ইউরেনিয়াম সংগ্রহ বা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরাই গিয়ে এটি নিয়ে আসব।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • সিসিটিভিতে ধরা পড়ল কুয়েত বিমানবন্দরে ড্রোন আঘাতের মুহূর্ত
- • আবারও যুদ্ধবিরতিতে সম্মত লেবানন-ইসরায়েল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
