০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৮

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে চাপে ফেলল মার্কিন প্রতিনিধি পরিষদ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে চাপে ফেলল মার্কিন প্রতিনিধি পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৯:৩৬

ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত রাখার লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা ‘যুদ্ধক্ষমতা’ প্রস্তাবটি বুধবার (৩ জুন) ২১৫-২০৮ ভোটে অনুমোদন পায়।

ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্যও ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার এটি ছিল চতুর্থ প্রচেষ্টা। সমালোচকদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা করা হয়েছে।

তবে প্রস্তাবটি এখনই আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ এটি কার্যকর করতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এই প্রস্তাবে ভেটো দিতে পারবেন। সে ক্ষেত্রে ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হবে।

এর আগেও প্রতিনিধি পরিষদে একাধিকবার ‘যুদ্ধক্ষমতা’ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। তবে সেগুলো পূর্ণাঙ্গ ভোটাভুটির পর্যায়ে পৌঁছায়নি।

আরও পড়ুন