দৌলতদিয়ায় ফের নদীতে পড়ল যাত্রীবাহী বাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১০:২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। ঘটনার সময় বাস থেকে যাত্রী নামানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন। উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন
- • বায়তুল ইজ্জতে বিজিবির অ্যান্টি-ট্যাংক অস্ত্রের প্রশিক্ষণ সম্পন্ন
- • প্রথম প্রেমিককে হারিয়েছিলেন দুর্ঘটনায়, ৪৭ বছরেও অবিবাহিত শমিতা
- • দৌলতদিয়ায় ফের নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- • সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- • পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি
- • স্বর্ণের বাজারে স্বস্তি, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • বিশ্ব পরিবেশ দিবস আজ
- • ঢাকাসহ ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
