০৫ জুন ২০২৬, শুক্রবার, ১২:৫২

শিরোনাম
বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

প্রথম প্রেমিককে হারিয়েছিলেন দুর্ঘটনায়, ৪৭ বছরেও অবিবাহিত শমিতা

প্রথম প্রেমিককে হারিয়েছিলেন দুর্ঘটনায়, ৪৭ বছরেও অবিবাহিত শমিতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১১:২২

বলিউড অভিনেত্রী শমিতা শেঠির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। একাধিক সম্পর্কের গুঞ্জনে নাম জড়ালেও এখনো বিয়ে করেননি তিনি। ৪৭ বছর বয়সেও নিজের মতো করেই জীবন উপভোগ করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

২০২১ সালে বিগ বস অটিটিতে অংশ নিয়ে নিজের জীবনের এক বেদনাদায়ক অধ্যায়ের কথা প্রকাশ করেন শমিতা। তিনি জানান, কৈশোরে প্রথম প্রেমে পড়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় সেই প্রেমিকের মৃত্যু হয়। ওই ঘটনার পর দীর্ঘ সময় নিজেকে সম্পর্ক থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি।

২০০০ সালে ‘মহব্বতে’  সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শমিতার। ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন উদয় চোপড়া। সে সময় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

পরে অভিনেতা আফতাব শিবদাসানি, সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এবং অভিনেতা হরমন বাওয়েজার সঙ্গেও তাঁর নাম জড়ায়। যদিও যুবরাজের সঙ্গে প্রেমের গুঞ্জনকে প্রকাশ্যে অস্বীকার করেছিলেন শমিতা।

বিগ বস ওটিটিতে অংশ নেওয়ার সময় অভিনেতা রাকেশ বাপাটর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে দুজনই সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও প্রায় এক বছর পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০২৩ সালে অভিনেতা আমির আলির সঙ্গে শমিতার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একটি অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রেমের গুঞ্জন ওঠে। তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন শমিতা। তিনি বলেন, একজন অবিবাহিত নারী কোনো পুরুষ বন্ধুর সঙ্গে দেখা গেলেই কেন তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়, সেটি তাঁর কাছে বোধগম্য নয়।

সম্প্রতি বিয়ে না করা নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন শমিতা। এ বিষয়ে তাঁর বক্তব্য, জীবনে সবকিছুই বিয়েকে কেন্দ্র করে নয়। তিনি সুস্থ, স্বাবলম্বী ও সুখী আছেন এটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও নিজের অবস্থানে অটল শমিতা। সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা থাকলেও জীবন ও ভালোবাসার প্রতি আস্থা হারাননি বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন