সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১০:১০
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
আজ শুক্রবার সকাল সাতটার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর এক্সেল ভেঙে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তাঁর স্বামী মোতালেব সরকার (৫৫) এবং অটোভ্যানচালক নুরু (৪৫)। আহত হয়েছেন তামান্না খাতুন নামে অটোভ্যানের আরেক যাত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেলকুচি স্টেশনের স্টেশন কর্মকর্তা শহিদুর রহমান বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- • প্রথম প্রেমিককে হারিয়েছিলেন দুর্ঘটনায়, ৪৭ বছরেও অবিবাহিত শমিতা
- • দৌলতদিয়ায় ফের নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- • সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- • পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়ে জেলেনস্কির খোলা চিঠি
- • স্বর্ণের বাজারে স্বস্তি, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • বিশ্ব পরিবেশ দিবস আজ
- • ঢাকাসহ ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা
- • যেসব লক্ষণ হিটস্ট্রোকের ইঙ্গিত দেয়
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • নতুন গানে পরীমণি
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
