মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১৯:৩৫
বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক তনহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সন্দেহজনক গতিবিধির কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মাদকের ঘটনায় মামলা দায়েরের পর ওই পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
- • মাদকসহ গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
- • ৫ জুলাই গৌরি-আমিরের বিয়ে, জানালেন নিজেই
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার
- • গরমে ‘সুস্থতার দাওয়াই’ দিলেন মোদি, তালিকায় দেশীয় ঐতিহ্যবাহী পানীয়
- • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
