০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৯:৫৫

শিরোনাম
হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৮:৪২

চ্যানেল আই-এর অন্যতম আলোচিত ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তি চৌধুরী নিজেই গণমাধ্যমকে তথ্যটির নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব।পেশায় তিনি একজন শিক্ষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত।

উল্লেখ্য, টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’ সহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী সাম্প্রতিক সময়ে দর্শক ও নেটিজেনদের মাঝে দারুণ প্রশংসিত ও আলোচিত হন। বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে তাঁর সাহসী ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

আরও পড়ুন