এক নম্বরে আর্জেন্টিনা, তবে কাটবে কি বিশ্বকাপ অভিশাপ?
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২০:৪২
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গতরাতে আইভরি কোস্টের কাছে ফ্রান্স ২-১ গোলে হেরে যাওয়ায় ফরাসিদের টপকে এক নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির দল। এই তালিকায় স্পেন দ্বিতীয় এবং ফ্রান্স তৃতীয় স্থানে রয়েছে।
তবে এই সুখবরের পাশাপাশি আর্জেন্টিনার সামনে হাজির হয়েছে এক পুরোনো পরিসংখ্যানের অস্বস্তি, যাকে সমর্থকেরা 'র্যাঙ্কিংয়ের অভিশাপ' বলে আখ্যা দিচ্ছেন।
১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে দেখা গেছে, বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের সময় আর্জেন্টিনার র্যাঙ্কিং ছিল তিন।
অবশ্য কোচ লিওনেল স্কালোনির অধীনে অসাধারণ ধারাবাহিক ফর্মে থাকা আর্জেন্টিনা এই ইতিহাস ভাঙতে আত্মবিশ্বাসী।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এখন দেখার বিষয়, মেসিরা এই ঐতিহাসিক কুসংস্কার ভেঙে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারেন কি না।
আরও পড়ুন
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার
- • প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
- • দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
