অস্ত্র সমর্পণের চাপ প্রত্যাখ্যান করল হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২০:২৬
এখনই অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে সংগঠনটি জানিয়েছে, অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমেই কেবল তাদের সামরিক অস্ত্রভাণ্ডারের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান এই অবস্থান স্পষ্ট করেন।
তিনি জানান, গাজা প্রশাসনের দায়িত্ব কোনো ফিলিস্তিনি জাতীয় কমিটি গ্রহণ করলে সেখানে শুধু সরকারি পুলিশ বাহিনীর অস্ত্রই দৃশ্যমান থাকবে। তবে এর অর্থ অস্ত্র হস্তান্তর নয়।
যুদ্ধবিরতি আলোচনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরায়েল পূর্বের সমঝোতার ৩০ শতাংশও বাস্তবায়ন করেনি। প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও মাত্র ১৫০-২৫০টি ট্রাক ঢুকছে এবং ইসরায়েলি হামলায় গাজায় আরও প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে।
এদিকে, ট্রাম্পের শান্তি প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অস্ত্র জাতীয় কমিটির কাছে ধাপে ধাপে হস্তান্তরের একটি ১৫ দফার রোডম্যাপ দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে ইসরায়েলের সময়ক্ষেপণ ও গাজা দখলের কৌশল হিসেবে দেখছেন।
উল্লেখ্য, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি অভিযানে ৯৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজারে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে একটি অভিন্ন জাতীয় অবস্থান তৈরি করতে কায়রোয় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে নতুন বৈঠকের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার
- • প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
- • দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন
- • এক নম্বরে আর্জেন্টিনা, তবে কাটবে কি বিশ্বকাপ অভিশাপ?
- • তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
