সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২০:১৮
সাহারা মরুভূমির তীব্র গরমে পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নাইজারের উত্তরাঞ্চলে একটি মরুভূমি এলাকায় যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা সবাই প্রতিবেশী দেশ মালির একটি ধর্মীয় উৎসব থেকে ফিরছিলেন। নাইজার-আলজেরিয়া সীমান্তের আসামাকা ক্রসিং থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে তাদের বহনকারী ট্রাকটি নষ্ট হয়ে যায়। এরপর তীব্র তাপমাত্রা এবং পানির সংকটে একে একে ৪৯ জন মারা যান। এই ঘটনায় মাত্র দুজন যাত্রী জীবিত রক্ষা পান। তারা পায়ে হেঁটে আসামাকায় পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ গণকবরে দাফন করেছে। তবে ফেরার পথে তারা মরুভূমিতে আটকে পড়া ৬০ জন যাত্রীসহ আরও একটি বিকল ট্রাক উদ্ধার করে এবং তাদের জীবন রক্ষা করে।
নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নর জানান, উন্নত জীবনের খোঁজে তরুণদের এমন ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার বাস্তবতাই এই দুর্ঘটনার মূল কারণ।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার জন্য নাইজারের এই মরুভূমি অত্যন্ত বিপজ্জনক ট্রানজিট রুট হিসেবে পরিচিত।
আরও পড়ুন
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার
- • প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
- • দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন
- • এক নম্বরে আর্জেন্টিনা, তবে কাটবে কি বিশ্বকাপ অভিশাপ?
- • তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
