ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২৩:০২
ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন অ্যাওয়ে (Away) জার্সি প্রকাশের পর এর নকশাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
জার্সির গায়ে থাকা গাঢ় নীল-সবুজ জ্যামিতিক নকশাটিকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের বিভিন্ন পোস্টে অনেকে শিংওয়ালা শয়তান বা ছাগলের মাথার অবয়বের সঙ্গে তুলনা করছেন। বিশেষ করে কিছু ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী একে অপশক্তি বা ওকাল্ট প্রতীকের সঙ্গে তুলনা করে সমালোচনা মেতেছে।
তবে জার্সির প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রাফিক্সের সঙ্গে কোনো ধর্মীয় বা নেতিবাচক প্রতীকের সম্পর্ক নেই।
মূলত আমাজন রেইনফরেস্টে পাওয়া এক ধরনের বিষাক্ত ব্যাঙের চামড়ার প্রাকৃতিক নকশা থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। এই ডিজাইনের মাধ্যমে ব্রাজিল দলের আক্রমণাত্মক, গতিময় ও প্রতিপক্ষের জন্য বিপজ্জনক খেলার ধরনকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
নাইকির ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি।
সাধারণ সমর্থক ও সমালোচকদের কেউ এতে শয়তানের অবয়ব দেখছেন, আবার কেউ একে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্যানারি পাখির আকৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলছেন। বিতর্ক সত্ত্বেও অনেক ফুটবলপ্রেমী জার্সিটির আধুনিক ও ব্যতিক্রমী সৃজনশীলতার প্রশংসাও করেছেন।
আরও পড়ুন
- • মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড
- • সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী
- • ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতীক? মুখ খুলল নাইকি
- • বিশ্বকাপের আগে লা লিগার বর্ষসেরা হলেন ইয়ামাল
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
