০৬ জুন ২০২৬, শনিবার, ০১:৩৬

শিরোনাম
সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর

মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড

মাঝরাতে শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০০:১২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের ভেতরে এই আগুন লাগে।

তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় মাত্র ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

​ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয় এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, ৯ নম্বর গেটটি মূলত কুরিয়ার সার্ভিসের আমদানি-রপ্তানি পণ্য আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়।

আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর এই কার্গো ভিলেজে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন