০৬ জুন ২০২৬, শনিবার, ০২:৫৪

শিরোনাম
সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর

সান মারিনোকে হারিয়ে ইউরোপ জয় করল বাংলাদেশ

সান মারিনোকে হারিয়ে ইউরোপ জয় করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০১:৪৫

ইউরোপের মাটিতে ইউরোপীয় কোনো দেশের বিপক্ষে প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

নতুন কোচ টমাস ডুলির অধীনে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডিফেন্ডার তপু বর্মণের জোড়া গোলে সান মারিনোকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হামজা চৌধুরী ও শমিতদের নিয়ে গড়া এই দলটির হাত ধরে বাংলাদেশ ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় নজির সৃষ্টি হলো।

​সেরাফাল্লে স্টেডিয়ামে ৪-৩-৩ ছকে খেলতে নামা বাংলাদেশ ম্যাচের ১৯ মিনিটেই লিড নেয়। শেখ মোরসালিনের দুর্দান্ত ক্রস থেকে চমৎকার হেডে সান মারিনোর জাল কাঁপান তপু বর্মণ। তবে ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক ফরোয়ার্ড নিকোলাস জাকোপেত্তি গোল করে সান মারিনোকে সমতায় ফেরান। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে কে হামজার ফ্রি-কিক ও বিশ্বনাথের সাইড ভলি থেকে পাওয়া বল হেডে জালে জড়িয়ে বাংলাদেশকে জয়ের উল্লাসে হাসান তপু বর্মণ।

​দীর্ঘ দুই বছর পর জাতীয় দলের জার্সিতে ফরোয়ার্ড রফিকুল ইসলামের ফেরা এবং মাঝমাঠে হামজা চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়ার দারুণ বোঝাপড়া এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছে। গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশি দর্শকদের করতালির মধ্য দিয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন