০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩১

শিরোনাম
দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২৩:৪০

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২৬ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৮ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৬ জনকেও আটক করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের মধ্যে ১৪ হাজার ৪৯৫ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। বহিষ্কারের চূড়ান্ত প্রস্তুতির জন্য আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরব বারবার সতর্ক করে বলছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। বর্তমানে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।

আরও পড়ুন