চুক্তি না হলে ফের যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২১:১৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে। তবে আলোচনার মাধ্যমে সমাধান হলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা এগোলেও এখনই কোনো অর্থনৈতিক ছাড় দিতে প্রস্তুত নয় ওয়াশিংটন। চুক্তি কার্যকর হওয়ার আগে ইরানের সম্পদ অবমুক্ত বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন নেই বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্পের দাবি, উভয় পক্ষ সম্ভাব্য একটি সমঝোতার কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে যেতে পারে।
পারমাণবিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এ বিষয়ে নীতিগত সমঝোতা রয়েছে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও পারমাণবিক স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনও চলমান।
এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের পরিমাণ ও অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, সাম্প্রতিক হামলার পর কয়েকটি পারমাণবিক স্থাপনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
