১০০তম দিনে কোথায় দাঁড়িয়েছে ইরান যুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২০:০৭
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত ১০০ দিনে গড়িয়েছে। এ সময় উভয় পক্ষের নতুন সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘উসকানিমূলক’ ও ‘আগ্রাসী’ বলে আখ্যা দিয়েছে।
উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও চলছে। এ লক্ষ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরান সফর করেছেন এবং ইরানি নেতৃত্বের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য কোনো সমঝোতা হলেও ইরানের জব্দ সম্পদ তাৎক্ষণিকভাবে ছাড় করা হবে না।
অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় সেনাসদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহও। একই সময়ে গাজায় নতুন হামলায় আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা এখনও কাটেনি।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
