০৮ জুন ২০২৬, সোমবার, ০১:৩২

শিরোনাম
দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২৩:৩৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি ফিফার কাছ থেকে বিশ্বকাপের ‘অল মিডিয়া রাইটস’ কিনবে।

রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই দিনে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদিত হয়।

সভা সূত্রে জানা গেছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি এই স্বত্ব সংগ্রহ করবে বিটিভি।

এর ফলে আগামী বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে বিটিভির মাধ্যমে সম্প্রচারের পথ আরও সুগম হলো। ফুটবলপ্রেমীরা বিনামূল্যে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আরও পড়ুন