০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৬

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

ক্রিকেট বোর্ডে নতুন অধ্যায়, নির্বাচনে জয়ী ১২ পরিচালক

ক্রিকেট বোর্ডে নতুন অধ্যায়, নির্বাচনে জয়ী ১২ পরিচালক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৮:৩৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা বিসিবির বোর্ড রুমে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ জন পরিচালক হলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জয়ী হতে না পারা চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

ভোটের হিসাবে সবার ওপরে ছিলেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।

এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট, ইয়াসির ফয়সাল ৬৮ ভোট এবং ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানি ৬৪, ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট লাভ করেন।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন ভোট প্রদান করেন, যা নির্বাচনে উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রমাণ দেয়।

আরও পড়ুন