০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৭

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

শুরু হলো বিসিবি নির্বাচন, সন্ধ্যায় জানা যাবে নতুন পরিচালকদের নাম

শুরু হলো বিসিবি নির্বাচন, সন্ধ্যায় জানা যাবে নতুন পরিচালকদের নাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৩:৫৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে।

গত আট মাসের ব্যবধানে এটি বিসিবির দ্বিতীয় পরিচালনা পর্ষদ নির্বাচন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরিতে ১০ পরিচালক পদের মধ্যে ইতোমধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট হচ্ছে শুধুমাত্র খুলনা বিভাগের দুটি এবং বরিশালের একটি পরিচালক পদের জন্য।

তবে খুলনা বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম বলে আলোচনা রয়েছে। এছাড়া ক্যাটাগরি-৩ এর একমাত্র পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের বিপরীতে শুরুতে ১৮ জন প্রার্থী থাকলেও বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৬ জন।

নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুই পরিচালকসহ মোট ২৫ জন পরিচালক ভোটের মাধ্যমে বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচন করবেন।

আরও পড়ুন