০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৮

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দি

বিশ্বকাপের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১১:১৮

বিশ্বকাপ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার লিওনার্দো বালের্দি গুরুতর চোটে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

শনিবার (৬ জুন) হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে শেষ অনুশীলনে ডান পায়ের পেশিতে আঘাত পান বালের্দি। চোট পাওয়ার পর অনুশীলন শেষ করতে পারেননি তিনি। পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মেডিকেল পরীক্ষার পর জানা যায়, তার পেশিতে গুরুতর টিয়ার বা ছিঁড়ে যাওয়ার সমস্যা হয়েছে। চিকিৎসকদের মতে, এই চোট থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপ শুরুর আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠা সম্ভব নয়।

এ কারণে ঝুঁকি না নিয়ে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

বালের্দির অনুপস্থিতি আর্জেন্টিনার রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরাসি ক্লাব অলিম্পিক ডি মার্সেইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে নিজের জায়গা শক্ত করেছিলেন তিনি। মূলত দলের প্রধান সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হিসেবেই তাকে পরিকল্পনায় রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি।

এদিকে বালের্দির পরিবর্তে নতুন খেলোয়াড় বেছে নেওয়ার কাজ শুরু করেছেন স্কালোনি। ৫৫ সদস্যের প্রাথমিক দল থেকে নতুন একজন ডিফেন্ডারকে দলে নেওয়া হতে পারে। এ দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন মার্কোস সেন্সি।

আরও পড়ুন