স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ২২:১১
টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যতিক্রমী ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, এক ব্যক্তির স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে ওই যুবকের স্ত্রীকেই বিয়ে করেছেন তিনি।
উপজেলার পেকুয়া গ্রামে ঘটে যাওয়া এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের এক সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন হাসান মিয়া ও জহুরা আক্তার। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। একই এলাকায় কর্মসূত্রে বসবাস করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। প্রতিবেশী হিসেবে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে সেই পরিচয় থেকে রাজু ও জহুরার মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে দাবি স্থানীয়দের। পরে গত ৭ মে জহুরা আক্তার রাজু মিয়ার সঙ্গে চলে যান বলে জানা যায়।
ঘটনার পর ক্ষুব্ধ হয়ে হাসান মিয়া রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরে আলোচনা ও পারিবারিক সমঝোতার মাধ্যমে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসা হয়। এরপর গত ৪ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাজু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদ জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তথ্য তার কাছে পৌঁছায়নি।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
