০৮ জুন ২০২৬, সোমবার, ০০:০৮

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী জেট ফুয়েলের দাম কমালো বিইআরসি জাতীয় সংসদের শোক প্রস্তাবে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নাম দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

চট্টগ্রামে দখলমুক্ত হলো ফুটপাত, উচ্ছেদ দেড় শতাধিক অবৈধ দোকান

চট্টগ্রামে দখলমুক্ত হলো ফুটপাত, উচ্ছেদ দেড় শতাধিক অবৈধ দোকান

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১৯:২৬

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে চার ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌল্লা সড়কের সাব-এরিয়া হয়ে দেওয়ানবাজার পর্যন্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ভাসমান দোকান পরিচালনা করা হচ্ছিল। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযানের সময় প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান সরিয়ে ফুটপাত ও সড়ক সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়কে দোকানের মালামাল এবং নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চসিক জানিয়েছে, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন