দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১১:১১
দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। খবর জানিয়েছে আল জাজিরা।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়েহ সড়কে একটি সামরিক যানবাহন লক্ষ্য করে ইসরাইলি হামলা চালানো হয়। এতে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সেনাসদস্য নিহত হন।
নিহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওয়াসাম সাবরা, ক্যাপ্টেন এলি খৌরি এবং সেনাসদস্য হুসেইন ঘাজল।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামলাটি একটি ‘সক্রিয় যুদ্ধাঞ্চলে’ পরিচালনা করা হয়েছে। তাদের ভাষ্য, ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে ইসরাইলি বাহিনীর সঙ্গে সমন্বয় প্রয়োজন ছিল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
তবে লেবাননের সেনাবাহিনী বলেছে, ইসরাইলের ধারাবাহিক ও পরিকল্পিত আগ্রাসন শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টাকে ব্যাহত করছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে একে দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হামলাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে নিহতদের পরিবার, সহকর্মী ও লেবাননের সেনাবাহিনীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
