বিশ্ববাজারের প্রভাবে দেশে কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১১:১৪
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। নতুন করে দাম সমন্বয় করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে।
শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। ঘোষিত মূল্য সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ রোববার (৭ জুন) দেশের বাজারে ওই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
এর আগে গত ২ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩৪ দফা কমানো হয়েছে।
আরও পড়ুন
- • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
- • সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ৭,৭৬০ প্রবাসী
- • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার কিনলো বিটিভি, ব্যয় ৭২ কোটি
- • জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাষ্ট্রজুড়ে বিশাল আয়োজনের পরিকল্পনা
- • স্ত্রী পালালেন অন্যের সঙ্গে, প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন স্বামী
- • ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- • সাড়ে ৯ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
- • তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আ.লীগ নেতার চিঠি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
