আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৭:৪৫
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য জানান।
তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী প্রতিটি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয় এবং এমবিবিএস সম্পন্ন করার পর এক বছরের ইন্টার্নশিপ করতে হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু থাকবে। তবে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণের জন্য এখন অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে।
এ জন্য কলেজ কর্তৃপক্ষকে যেকোনো জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে হবে। এরপর শিক্ষার্থীদের নির্ধারিত হাসপাতালে পাঠিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
প্রয়োজনে শিক্ষার্থীদের যাতায়াত ও প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা কলেজকেই নিশ্চিত করতে হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ
- • দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যাটরিনা, এবার নতুন চমক ওটিটিতে!
- • রিলস থেকে আয় ও ভিউ বাড়াতে নতুন পরিকল্পনা মেটার
- • এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
