১৫ জুন ২০২৬, সোমবার, ০০:১৫

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৬:৩৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ৮৫ হাজার ৯৫১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে মোট ১০ হাজার ৩২৩ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন ৬৬ হাজার ৮৪১ জন।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন