উৎসে কর কমানোর পরে, কমছে ৬০ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:৩২
নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর উৎসে করের হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। সরকারের আশা, এ উদ্যোগের ফলে বাজারে পণ্যের দাম কিছুটা কমবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় ও মৌলিক ভোগ্যপণ্যের ক্ষেত্রে বিদ্যমান উৎসে করের হার কমানো হবে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এসব পণ্যের ওপর যে ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ হারে উৎসে কর রয়েছে, তা কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হবে।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সেই চাপ কমাতে সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, করহার কমানোর ফলে সরবরাহব্যবস্থা ও বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থের জোগান দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ ও অন্যান্য উপায়ে সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
আরও পড়ুন
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে
- • ব্রাজিলের ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি
- • দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, চার বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা
- • স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
