১৩ জুন ২০২৬, শনিবার, ১৫:০৩

শিরোনাম
বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো

বিশ্বকাপে  আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:৪৪

বিশ্বকাপের শুরুতেই দর্শকদের জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় এক লড়াই। গ্রুপ পর্বে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায়।

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিলের সামনে প্রথম পরীক্ষাই মরক্কো। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে চমক দেখানো উত্তর আফ্রিকার দলটি এবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায়।

তবে প্রথম ম্যাচের আগে ধাক্কা খেয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে খেলতে পারবেন না দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, কাফের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে ঝুঁকি নিয়ে মাঠে নামানো হবে না।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে বাড়তি দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও তাঁদের সতীর্থদের ওপর। ম্যাচের আগে ভিনিসিয়ুস বলেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়েই খেলতে চান তিনি।

অন্যদিকে মরক্কোও আত্মবিশ্বাসী। ২০২২ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নেওয়ার পর দলটি এখন বড় প্রতিপক্ষের বিপক্ষেও সমানতালে লড়াই করার বিশ্বাস রাখে। আশরাফ হাকিমি, সোফিয়ান আমরাবাত ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।

ব্রাজিলের কোচ হিসেবে এটি হবে কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ ম্যাচ। দীর্ঘদিনের শিরোপা-অপেক্ষা ঘোচানোর লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম ম্যাচে ভালো ফল এনে নকআউট পর্বের পথে এগিয়ে যেতে চায় মরক্কোও।

ফলে বিশ্বকাপের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই ম্যাচ। নেইমারকে ছাড়া ব্রাজিল কেমন করে, নাকি মরক্কো আবারও চমক দেখায়—সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।

আরও পড়ুন