০৭ জুন ২০২৬, রবিবার, ০১:৩৭

শিরোনাম
মধ্যরাতে দেশে ফিরছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি

কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি

নুসরাত জাহান স্মরনীকা

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০০:১৩

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা গ্রহণই এ উৎসবের মূল উদ্দেশ্য। তবে প্রতি বছর ঈদের পর পশুর রক্ত, নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য যথাসময়ে অপসারণ না হওয়ায় রাস্তা-ঘাট, খেলার মাঠ, খোলা স্থান ও ড্রেনগুলো দূষিত হয়ে পড়ে। অনেক জায়গায় কয়েক দিন পরও এসব বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে থাকে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দেখা যায়, কোরবানির পর বর্জ্য নির্ধারিত স্থানে না ফেলে খোলা জায়গায় ফেলে রাখা হয়। ফলে বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য মিশে ড্রেন ও জলাশয়ে গিয়ে পরিবেশের জন্য বড় হুমকি সৃষ্টি করে। একই সঙ্গে মাছি, মশা ও রোগজীবাণুর বিস্তারও বাড়ে। এ সমস্যার পেছনে শুধু সিটি করপোরেশন বা স্থানীয় প্রশাসনের সীমাবদ্ধতা নয়, নাগরিক অসচেতনতাও দায়ী। অনেকেই নির্ধারিত নিয়ম মেনে বর্জ্য সংরক্ষণ বা অপসারণের জন্য অপেক্ষা করেন না। অন্যদিকে কিছু এলাকায় পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় ব্যবস্থাপনারও ঘাটতি থাকে।কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য রাখা, পলিথিন বা ব্যাগে সংরক্ষণ করা এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সহযোগিতা করা জরুরি। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয় এটি পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধেরও শিক্ষা দেয়।

লেখক,

নুসরাত জাহান স্মরনীকা

শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

ইমেইলঃ [email protected]

আরও পড়ুন