০৬ জুন ২০২৬, শনিবার, ১৭:২২

শিরোনাম
পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৬:১২

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় পুশ ইনের চেষ্টা বেড়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনা ঠেকাতে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহায়তা করছেন।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অন্তত ১০টি পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ঝিনাইদহের যাদবপুর ও সামন্তা সীমান্তে কয়েক দফা চেষ্টা ব্যর্থ করা হয়। একই ধরনের তৎপরতার খবর পাওয়া গেছে যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট ও নেত্রকোনার বিভিন্ন সীমান্ত এলাকা থেকেও।

পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে একজনকে পুশ ইন করা হলেও স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে বিজিবি। পরে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। সিলেটের উৎমাছড়া সীমান্তে আটক দুই ব্যক্তিকেও যাচাই-বাছাই শেষে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রায় ৭০টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যশোরের বেনাপোল, যাদবপুর-রঘুনাথপুর, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুরসহ কয়েকটি সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চলছে।

আগামী ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বিজিবি জানিয়েছে, ওই বৈঠকে পুশ ইন ও সীমান্ত হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। বিজিবির উপপরিচালক কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম বলেন, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হবে।

আরও পড়ুন