বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী
সারাদেশ
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১২:৫২
আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক চুরি ও অর্থ পাচারের কারণেই বর্তমান সরকার এবং সাধারণ জনগণকে এখনো চাপের মুখে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়-এ বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের যে প্রভাব তৈরি হয়েছে, তার বোঝা এখনও বহন করতে হচ্ছে। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মূল্যবৃদ্ধির চাপ থেকে প্রায় ৬৫ শতাংশ মানুষকে বের করে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতির চক্র থেকে পুরোপুরি বের হয়ে আসা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।
প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, একই কারণে অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধি পেলেও দ্বিতীয় দফায় ডিজেলের মূল্য বাড়ানো হয়নি।
তথ্য উপদেষ্টা অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে দেশের বিদ্যুৎ খাতকে পরিকল্পিতভাবে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল। ফলে খাতটি দীর্ঘমেয়াদে আর্থিক ও কাঠামোগত চাপের মধ্যে পড়ে।
সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও টেকসই ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
আরও পড়ুন
- • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক
- • দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
- • এবার অফিসে ফ্যান খুলে পড়ে আহত হিরো আলম
- • গ্যাস লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গিয়ে বিস্ফোরণ-দগ্ধ ৩
- • এলপিজি নেটওয়ার্ক ও ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
- • বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী
- • সাভারে আল-মুসলিম গ্রুপের ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা সড়ক অবরোধ
- • মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
