হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৯:৪৫
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি।
শনিবার পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৯ হাজার ৫০৪ জন।
বিমান সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন পর্যন্ত ১১ হাজার ৫৭৯ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ফিরিয়েছে ৭ হাজার ৭০০ জন হাজিকে। অন্যান্য বিমান সংস্থার মাধ্যমে আরও ৯৯৪ জন হজযাত্রী দেশে ফিরেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।
এদিকে সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হজ মিশন। এখন পর্যন্ত চিকিৎসাকেন্দ্র থেকে ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২৬ হাজার ৩৫টি ডিজিটাল সেবা প্রদান করা হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন হজযাত্রী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন হাজি। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হবে।
আরও পড়ুন
- • ইরানের হাতে এখনো তাদের মোট ক্ষেপণাস্ত্রভান্ডারের ২২ শতাংশ রয়েছে- ট্রাম্প
- • হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বাংলাদেশ, সাফ নারী ফাইনালে আজ ভারতের মুখোমুখি
- • শরীর ডিটক্স করবেন যেভাবে
- • বিশ্ববাজারের প্রভাবে কমল স্বর্ণ-রুপার দাম
- • বিশ্ববাজারের প্রভাবে কমল স্বর্ণ-রুপার দাম
- • বিশ্বকাপে ব্রাজিলকে অন্যতম ফেভারিট মানছেন মেসি
- • মহাখালীতে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত ২
- • বিশ্বকাপের আগে কাটল অনিশ্চয়তা, ভিসা পেল ইরান দল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
