০৬ জুন ২০২৬, শনিবার, ১২:৩৭

শিরোনাম
এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের

মহাখালীতে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত ২

মহাখালীতে বাস উল্টে হেলপারের মৃত্যু, আহত ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১০:১৫

রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি বাসটির হেলপার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে বাসের নিচ থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এ নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন