০৬ জুন ২০২৬, শনিবার, ১৪:১২

শিরোনাম
বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১

নওগাঁ সীমান্তে ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁ সীমান্তে ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১১:৩৮

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ‘পুশ ইন’ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, টানা প্রায় ১৯ ঘণ্টা ধরে চলা এই প্রক্রিয়ার পর গত রাত একটার দিকে ওই ১৭ জনকে আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।

ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

সীমান্তে বিজিবির কঠোর অবস্থানকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে।

আরও পড়ুন