০৬ জুন ২০২৬, শনিবার, ১৫:২৮

শিরোনাম
তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন

এলপিজি নেটওয়ার্ক ও ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

এলপিজি নেটওয়ার্ক ও ট্যাংকারকে লক্ষ্য করে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৩:২২

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানির সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক এবং একটি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের এলপিজি পরিবহন ও রপ্তানি কার্যক্রমে জড়িত বেশ কিছু প্রতিষ্ঠান, ব্যক্তি এবং জাহাজকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মোট ১২টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মার্শাল দ্বীপপুঞ্জভিত্তিক, চারটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এবং একটি চীনের প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি পানামার পতাকাবাহী চারটি ট্যাংকারসহ মোট ছয়টি এলপিজি ট্যাংকারকেও তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর চাপ বজায় রাখার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দেশটির তেল ও গ্যাস খাতেও একাধিক দফায় কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।

আরও পড়ুন