০৬ জুন ২০২৬, শনিবার, ১৫:৫৩

শিরোনাম
শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৪:১৩

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ করেছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’।

শনিবার দিল্লির মানমন্দির যন্তর-মন্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ যুক্তরাষ্ট্র থেকে দিল্লি পৌঁছানোর পর পুলিশ তাদের এই কর্মসূচির অনুমতি দেয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর থেকেই তাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। পরে বিক্ষোভস্থল যন্তর-মন্তরে যাওয়ার সময় পুলিশের কড়া নজরদারিতে ছিলেন তিনি।

সংগঠনটি মূলত নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসসহ শিক্ষা খাতের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

এ আন্দোলনের পেছনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন, যা একটি আদালতের পর্যবেক্ষণকে কেন্দ্র করে আলোচনায় আসে। পরে এটি দ্রুত অনলাইন কমিউনিটিতে বিস্তার লাভ করে।

এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং অভিনেতা প্রকাশ রাজ সহ অনেকে। তবে সংগঠনটি জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চায়।

আরও পড়ুন