০৬ জুন ২০২৬, শনিবার, ১৭:১৭

শিরোনাম
পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

সারাদেশ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৫:৪৩

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় গঠিত তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় একজন নার্স ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

শিশির মনির জানান, তদন্তে যেসব ব্যক্তির অবহেলার প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একজন নার্স ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া নোটিশ আইনসঙ্গত নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করে শিশির মনির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত সদস্যদের চাকরির সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তাদের সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন