০৬ জুন ২০২৬, শনিবার, ১৮:১৬

শিরোনাম
পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগের চুরি ও পাচারের বোঝা টানছে দেশ: তথ্যমন্ত্রী মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

বিশাল পতাকা ও আতশবাজিতে জমবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন

বিশাল পতাকা ও আতশবাজিতে জমবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৬:১৬

২০২৬ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলতে ম্যাচ শুরুর আগে নতুন ধরনের আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ম্যাচের আগে দুই দলের পুরো স্কোয়াড মাঠের কেন্দ্রবিন্দুর চারপাশে অবস্থান নেবে। খেলোয়াড়দের পেছনে থাকবে নিজ নিজ দেশের বিশাল জাতীয় পতাকা, আর সেখানেই পরিবেশিত হবে জাতীয় সংগীত।

ফিফা জানিয়েছে, ‘৩৬০ ডিগ্রি’ এই আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামের সব প্রান্তের দর্শক সমানভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। খেলোয়াড়রা শিশু সঙ্গীদের নিয়ে মাঠে প্রবেশ করবেন এবং পরে দুই দলের সব সদস্য একসঙ্গে জাতীয় সংগীত ও আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।

ফিফা সভাপতি  বলেছেন, নতুন এই আয়োজন বিশ্বকাপের আবেগ, গর্ব ও ঐক্যের বার্তাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে।

টুর্নামেন্টের পরবর্তী ধাপগুলোতে অনুষ্ঠানে রঙিন ধোঁয়া, আলোকসজ্জা ও চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনীও যুক্ত করা হবে। ফিফার আশা, এতে বিশ্বকাপের ম্যাচ-পূর্ব পরিবেশ আরও বর্ণিল ও স্মরণীয় হয়ে উঠবে।

আরও পড়ুন